News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

দ্বিতীয় ম্যাচেও অনূর্ধ্ব-১৯ দলের জয়

দ্বিতীয় ম্যাচেও অনূর্ধ্ব-১৯ দলের জয়

 

ঢাকা: বাংলাদেশের জুনিয়র টাইগারদের কাছে আবার হেরেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রোটিয়া যুবাদের বিপক্ষে ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল বাহিনী।

‘হোম অব ক্রিকেটে’ টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকা ৪৩.২ ওভারে ১১৯ রানেই অলআউট হয়ে যায়।

বাংলাদেশের ইনিংসের হাইলাইটস ছিল অধিনায়ক নাজমুল হোসেনের ৭৩ ও জাকির হোসেনের ৮১ রান। ১০৭ বল মোকাবেলা করে একটি ছক্কা ও সাতটি চারে ৭৩ রান করেন নাজমুল। সমান সংখ্যক চার-ছক্কায় ৮৩ বলে ৮১ করেন জাকির। তাছাড়া ৪১ রান এসেছে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার শিন আন্দ্রে দুটি উইকেট শিকার করেন।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন দলটির ওপেনার কাইল ভেরেনি। এছাড়া প্রোটিয়া যুবাদের মধ্যে আর কেবলমাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ডিজিটে পৌঁছাতে পেরেছেন। বাংলাদেশের নেহাদুজ্জামান তিনটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট গেছে মোসাব্বেক হোসেন, সালেহ আহমেদ ও নাজমুল হোসেন। ব্যাট বলে অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের নাজমুল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়