News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশকে নিয়ে চিন্তিত মানি

বাংলাদেশকে নিয়ে চিন্তিত মানি

ঢাকা: সাবেক আইসিসি সভাপতি এহসান মানি ক্রিকেটের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বুধবার মানি জানান, যে কোনো সময়ের চেয়ে এখন ক্রিকেটের অবস্থা নিয়ে আমি বেশি দুশিন্তাগ্রস্ত। ১০ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার তীব্র সমালোচনাও করেন তিনি। তাছাড়া টেস্ট ক্রিকেটের দশম সদস্য বাংলাদেশ ছাড়াও আরো চারটি দেশের ক্রিকেট নিয়েও ভয় আছে তার।

লর্ডসে উইসডেন ক্রিকেটার অ্যালামনাকের সংবাদ সম্মেলনে মানি বলেন, “এক বছর হলো আইসিসি নতুন রূপ ধারন করেছে। সেজন্য ক্রিকেটকে নিয়ে আমি চিন্তিত। দশটি পূর্ণ সদস্য দেশের মধ্যে পাঁচটিরই সাহায্য প্রয়োজন। তারা প্রধানত দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। প্রথমত, আর্থিক সমস্যা। দ্বিতীয়ত, তাদের ক্রিকেটের মান।”

এহসান মানির তালিকাভূক্ত পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগ্রাসন নিয়ে মানির ভাষ্য, “এটা খুবই দুঃখের বিষয় যে কিছু কিছু ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় দেশের হয়ে খেলার থেকে আইপিএলে খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়