অহেতুক রোনালদোর শাস্তি
ঢাকা: গ্রানাডা বিধ্বস্ত হয়েছিল তার কাছে। রায়ো ভালোকানোর বিপক্ষেও প্রতিপক্ষের গোলমুখ খোলেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। দু ম্যাচে ছয় গোল করে হাওয়ায় ভাসার কথা ছিল রিয়াল মাদ্রিদ আইকনের।
অথচ লস ব্লাঙ্কোসদের আগামী ম্যাচে তাকেই কিনা ডাগআউটে বসে থাকতে হবে। কারণ, বুধবার স্প্যানিশ লা লিগার খেলায় বিস্ময়করভাবে কার্ড খান সিআরসেভেন। ডাইভিংয়ের জন্য রেফারি তাকে বুকড করে দেয়। এর অর্থ হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো। আগামী ১১ এপ্রিল এইবারের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। অবশ্য সাত দিন বাদে মালাগার বিপক্ষে ম্যাচের আগেই শিবিরে ফিরবেন সিআরসেভেন।
এস্টাডিও রিভেরোতে খেলার ৫১ মিনিটে পেনাল্টি পেতে পারতেন রোনালদো। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার পর্তুগিজ ফুটবলারের পায়ের ওপর পড়ে যান। তখন রায়োর ডি বক্সে পড়ে যান ফিফা ব্যালন ডি অর জয়ী ফুটবলার। এই অবস্থায় রিয়াল সমর্থকরা পেনাল্টি আশা করেছিল। কিন্তু রেফারি রোনালদোর পড়ে যাওয়াকে ডাইভ ভেবে তাকে কার্ড দেখান।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








