News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

৫ মে কোপার দল ঘোষণা করবে ব্রাজিল

৫ মে কোপার দল ঘোষণা  করবে ব্রাজিল

ঢাকা: ১২টি দল নিয়ে আগামী ১১ জুন চিলিতে মাঠে গড়াবে ৪৪তম কোপা আমেরিকা ফুটবল। এর আগে আগামী ৫ মে টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করবে ব্রাজিল। মঙ্গলবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করে।

আসন্ন কোপা আমেরিকা টুর্নামেন্টে ১৪ জুন পেরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়া ও ভেনুজুয়েলাকেও মোকাবেলা করবে আটবারের কোপা জয়ীরা। তবে মূলযজ্ঞ শুরুর আগেই মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ব্রাজিল। অবশ্য ওই ম্যাচগুলোর জন্য এখনো ভেন্যু চূড়ান্ত করা হয়নি।

এবারের কোপা আমেরিকা আসরে দক্ষিণ আমেরিকার দশটি দেশ যেমন- ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা অংশগ্রহণ করবে। এছাড়া আমন্ত্রিত দল হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নেবে ক্যারিবিয়ান রাষ্ট্র জ্যামাইকা ও উত্তর আমেরিকার মেক্সিকো।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়