News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

র‌্যাংকিংয়ে আরো পতন নাদালের

র‌্যাংকিংয়ে আরো পতন নাদালের

ঢাকা: ওয়ার্ল্ড এটিপি র‌্যাংকিংয়ে আরো দুই ধাপ অবনমিত হয়েছেন রাফায়েল নাদাল।

সোমবার এটিপি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে টেবিলের তিন থেকে পাঁচ নম্বরে নেমে গেছেন ‘স্প্যানিশ ম্যাটাডোর’। মিয়ামি ওপেনের ফাইনালিস্ট অ্যান্ডি মারের কাছে জায়গা হারিয়েছেন টেনিসের সাবেক শীর্ষ তারকা। ৫ হাজার ২৫৫ রেটিং পয়েন্ট তার।

মিয়ামি ওপেনে সদ্য শিরোপা জেতা জোকোভিচ র‌্যাংকিংয়ের এক নম্বর অবস্থান করছেন। দুইয়ে থাকা ফেদেরারের থেকে ৪ হাজারের বেশি পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে তিনি। জোকারের ঝুঁলিতে আছে ১৩ হাজার ২০৫ রেটিং পয়েন্ট।

দ্বিতীয় স্থানে থাকা ফেদেরারের ঝুঁলিতে ৮ হাজার ৮৯৫ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা মারের দখলে ৬ হাজার ৬০ পয়েন্ট। কেই নিশিকোরির ৫ হাজার ২৮০, আর পঞ্চম স্থানে থাকা নাদালের সংগ্রহ ৫ হাজার ২৫৫ রেটিং পয়েন্ট।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশ:
১. নোভাক জোকোভিচ (সার্বিয়া)- ১৩২০৫ পয়েন্ট
২. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)- ৮৮৯৫ পয়েন্ট
৩. অ্যান্ডি মারে (যুক্তরাজ্য)- ৬০৬০ পয়েন্ট
৪. কেই নিশিকোরি (জাপান)- ৫২৮০ পয়েন্ট
৫. রাফায়েল নাদাল (স্পেন)- ৫২৫৫ পয়েন্ট
৬. মিলোস রাওনিক (কানাডা)- ৫০৭০ পয়েন্ট
৭. ডেভিড ফেরার (স্পেন)- ৪৬৭০ পয়েন্ট
৮. টমাস বার্ডিচ (চেক রিপাবলিক)- ৪৫১০ পয়েন্ট
৯. স্টান ভাভরিঙ্কা (সুইজারল্যান্ড)- ৪৪০৫ পয়েন্ট
১০. মারিন সিলিক (ক্রোয়েশিয়া)- ৩৩৬০

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়