News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৮, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

মেসির কারণে রিয়ালকে রিবেরির না!

মেসির কারণে রিয়ালকে রিবেরির না!

ঢাকা: তারার একাদশ সান্টিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়ার সুযোগ তার সামনেও এসেছিল।

২০০৯ সালে ফ্রাঙ্ক রিবেরির প্রতি আগ্রহ দেখিয়েছিল স্প্যানিশ দৈত্য রিয়াল মাদ্রিদ। কিন্তু সে সুযোগ পায়ে ঠেলেছিলেন ফরাসি উইঙ্গার। তার একমাত্র কারণ- লিওনেল মেসি! হ্যাঁ, ভুল জানছেন না। সেসময় বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছিল, ‘রিবেরি হলো তাদের মেসি’। অর্থাৎ, আলিয়াঞ্জ অ্যারেনায় মেসির ভূমিকা দেয়া হবে ৩২ বছর বয়সী তারকাকে। সেজন্য জার্মানিতে থেকে গিয়েছিলেন রিবেরি।

সেই সময়ের বায়ার্ন বস লুইস ভন গলের সঙ্গে সমস্যার পর ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনার টেবিলে বসেছিলেন রিবেরি। কথা বলেছিলেন উলি হোয়েনস ও কার্ল হেইঞ্জ রুমিনিগের সঙ্গে। বিষয়টি নিয়ে ফ্রান্স ইন্টারন্যাশনাল বলেন, “তারা আমাকে জানিয়েছিলেন ক্লাব ত্যাগ করা উচিত হবে না আমার। কেননা বায়ার্নের দরকার আছে আমাকে। আলিয়াঞ্জ অ্যারেনায় আমি ততোটাই গুরুত্বপূর্ণ মেসি যেমনটা বার্সেলোনায়।”

২০০৭ সালে ফ্রান্সের মার্শেই থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন রিবেরি। এরপর জার্মানির ক্লাবটির হয়ে ২৯৯ ম্যাচ খেলে ১০৪ গোল করেন তিনি। অ্যাসিস্ট করেন ১৪৯টি। এই সময়ে বাভারিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব কাপ, জার্মান বুন্দেস লিগা ও ক্লাব বিশ্বকাপসহ ১৪টি ট্রফি জেতেন লেজ ব্লুজ ফুটবলার।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়