News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩২, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৭, ১৯ জানুয়ারি ২০২০

বিসিএল ওয়ানডের ফাইনাল একদিন পেছালো

বিসিএল ওয়ানডের ফাইনাল একদিন পেছালো

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল করা হয়েছে।

বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ১১ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে একদিন পিছিয়ে আগামী ১২ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, রবিবার ফ্রাইঞ্চাইজিভিত্তিক ৪ দলের সমন্বয়ে শুরু হয়েছে বিসিএলের ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট। ১ম দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়