News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৬, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১১, ১৮ জানুয়ারি ২০২০

শান্তির জন্য ম্যাচ খেলবেন ম্যারাডোনা

শান্তির জন্য ম্যাচ খেলবেন ম্যারাডোনা

ঢাকা: কলম্বিয়ার শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য দেশটির রাজধানী বোগোতায় ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। রোববার বোগোতার মেয়র কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বোগোতার মেয়র অফিস সূত্রে জানা গেছে, আগামী ১০ এপ্রিল সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যারাডোনা ছাড়াও যেখানে আরো অনেক সাবেক কিংবদন্তি ফুটবলার অংশগ্রহণ করবেন। যদিও আয়োজক সূত্রে এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি।

লাতিন আমেরিকার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ নিরসনে ৫৪ বছর বয়সী ম্যারাডোনার উপস্থিতিকে বড় একটা প্রভাবক বলে মনে করছেন বিশ্লেষকরা। যেখানে কলম্বিয়া সরকার মার্ক্সের অনুসারী রেভুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে আলোচনা চালাচ্ছে।

১৯৬৪ সালে ফার্ক প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত কলম্বিয়ান গৃহযুদ্ধে অন্তত ২ লাখ ২০ হাজার মানুষ মারা গেছেন। গৃহহীন মানুষের সংখ্যাটা ৫০ লাখেরও বেশি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়