মিয়ামিতে জোকোভিচের পঞ্চম শিরোপা
ঢাকা: স্কটিশ এন্ডি মারের বিপক্ষে আরো একটি জয় পেল নোভাক জোকোভিচ।
রোববার মিয়ামি ওপেনের পুরুষ এককের ফাইনালে ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-০ গেমে জয় তুলে নিয়ে মিয়ামিতে পঞ্চম শিরোপা জিতলেন টেনিসের শীর্ষ বাছাই। আর ক্যারিয়ারের ৫১তম।
রোববারের জয়ের মাধ্যমে মারের বিপক্ষে ১৮-৮ স্কোরলাইন বানালেন সার্বিয়ান তারকা। তাছাড়া আজ সোমবার দারুণ একটি কীর্তিরও ভাগিদার হচ্ছেন জোকোভিচ।
সেটা হলো ১৪১ সপ্তাহ টেনিসের পুরুষ র্যাংকিংয়ের শীর্ষে থাকা। অবশ্য ‘স্প্যানিশ ম্যাটাডোর’ রাফায়েল নাদালের সঙ্গে সেই রেকর্ডটা ভাগাভাগি করতে হবে ২৭ বছর বয়সী র্যাকেটম্যানকে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








