News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩২, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১১, ১৮ জানুয়ারি ২০২০

মাশরাফিদের সংবর্ধনা

‘দশ মিনিটের সভাপতিত্ব চায় না বাংলাদেশ’

‘দশ মিনিটের সভাপতিত্ব চায় না বাংলাদেশ’

ঢাকা: বিসিসিআইয়ের নির্বাসিত সভাপতি এন শ্রীনিবাসনের অভদ্রতায় আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন আ হ ম মুস্তফা কামাল। কিন্তু অবশিষ্ট সময়টাও বাংলাদেশি কাউকেই এই পদে থাকার কথা। সেজন্য বাংলাদেশ থেকে নতুন কারো নাম চাইছে আইসিসি।

কিন্তু এরকম আলংকারিক পদে স্বল্প সময়ের জন্য সভাপতিত্ব করতে চায় না বাংলাদেশ, বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সভায় বিসিবি সভাপতি এসব কথা জানান।

আলোচিত ইস্যুটি নিয়ে পাপন বলেন, “মৌখিকভাবে আইসিসির সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েছি, লিখিত কোনো আর্জি নয়। কিন্তু বিষয়টি নিয়ে আমরা ভাবছি না। কেননা আইসিসির সভাপতির এখন কোন কাজ নেই। আসলে যিনি সভাপতি হবেন তিনি শুধু আইসিসির একটি সভায় দশ মিনিট বক্তব্য দেয়ার সুযোগ পাবেন। তাই এই দশ মিনিটের জন্য আমরা আইসিসির সভাপতি হওয়ার জন্য কারও নাম পাঠাব না।”

সভায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় আগামী ১১ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ক্রিকেট দলের গণসংবর্ধনা দেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিয়ে পাপন বলেন ,“বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়ার জন্য অনেকগুলো সংগঠন আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকায় আমরা সেই সুযোগ নিতে পারছি না। তবে ১১ এপ্রিল সংসদ ভবনের দক্ষিণ পাসে উন্মুক্ত গণ সংবর্ধনা দেয়া হবে। এর আগের দিন চট্টগ্রামেও ক্রিকেটারদের জন্য একটি সংবর্ধনা থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়