News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১১, ১৮ জানুয়ারি ২০২০

মুমিনুলের কাছে মাশরাফির হার

মুমিনুলের কাছে মাশরাফির হার

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের  (বিসিএল) ওয়ানডে সংস্করণের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাশরাফি মুর্তজার নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক সাউথকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুমিনুল হকের দল।

এবারের বিসিএলের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি প্রাইম ব্যাংক সাউথ জোনের। উদ্বোধনী জুটিতে সৈকত আলি ও ইমরুল কায়েসের ২৮ রানের জুটির পর এক পর্যায়ে ২৭.১ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করে ফেলেছিল মাশরাফির দল। কিন্তু এরপর আরাফাত সানি ও নাবিল সামাদের তোপে পড়ে ৩৮.৫ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ৫১ রান করেন আসে ওপেনার সৈকতের ব্যাট থেকে। ইসলামী ব্যাংকের আরাফাত সানি ৭ ওভারে ১১ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন।

এরপর ১২৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন কুমারের ৪৫ রানে ভর করে ২৬ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুমিনুলের দল। প্রাইম ব্যাংকের পক্ষে রুবেল হোসেন দুটি ও মাশরাফি একটি উইকেট শিকার করেন। বোলিং দাপটের ম্যাচে দুরন্ত বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ জাতীয় দলের স্পিনার আরাফাত সানি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়