শেহজাদ খারাপ ছেলে নয়: গেইল
ঢাকা: যাচ্ছেতাই একটা বিশ্বকাপ কেটেছে আহমেদ শেহজাদের।
একই আসরে সদ্য সাবেক হওয়া অধিনায়ক মিসবাহ উল হক ও কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দূরত্বও বেড়েছে তার। প্রশ্ন উঠেছে তার দৃষ্টিভঙ্গি ও আচরণ নিয়ে। ফলে শাস্তিস্বরূপ বাংলাদেশ সিরিজ থেকে ছেটে ফেলা হয়েছে পাক ওপেনারকে।
কিন্তু জীবনের খারাপ এই সময়ে দূর দেশ থেকে সমর্থন পাচ্ছেন শেহজাদ। ক্যারিবিয়ান বিগ হিটার ক্রিস গেইল বলছেন, শেহজাদ খারাপ ছেলে নয়। পাকিস্তানের উচিত হবে না তার প্রতিভাকে অবহেলা করা।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ৩৫ বছর বয়সী গেইল লিখেন, “শেহজাদ দল থেকে তোমার বাদ পড়ার খবর শুনতে পেয়েছি। আমি জানি দলীয় শৃঙ্খলার কারণে দল থেকে তোমার বাদ পড়াটা সঙ্গত নয়। আসলে তুমি খারাপ ছেলে নও। পাকিস্তান.. তোমাদের প্রতিভাকে ধ্বংস করিও না।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগে গেইল ও শেহজাদ বরিশাল বার্নাসের হয়ে এক দলে খেলেছিলেন। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও জ্যামাইকার হয়ে মাঠে নেমেছেন তারা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








