News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪১, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

ম্যানইউ ও চেলসির জয়

ম্যানইউ ও চেলসির জয়

ঢাকা: স্প্যানিয়ার্ড মিডফিল্ডার আন্দ্রে হেরেরার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ। দিনেরর অন্য ম্যাচে লুক রেমি ও ইডেন হ্যাজার্ডের গোলে স্টোক সিটিকে ২-১ ব্যবধানে পরাস্ত করে হোসে মরিনহোর চেলসি।

শনিবারের এই জয়-পরাজয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করেছে চেলসি। ৩০ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট তাদের। ৩১ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের। সমান সংখ্যক ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় সেরা ম্যানইউ।

ওল্ড ট্রাফোর্ডের খেলায় ম্যানইউকে প্রথম এগিয়ে নেন আন্দ্রে হেরেরা। ৪৩ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৯ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে স্কোরলাইন ২-০ করেন ওয়েন রুনি। এক মিনিট বাদেই একটি গোল শোধ দেন ক্রিশ্চিয়ান বেনেটেক। এরপর ম্যাচের শেষ মিনিটে হেরেরা দলের পক্ষে তৃতীয় গোলটি আদায় করেন।

অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে খেলার ৩৯ ও ৬২ মিনিটে লুক রেমি এবং ইডেন হ্যাজার্ড চেলসির পক্ষে দুই গোল করেন। অ্যাডাম একটি গোল করে দলের পরাজয়ের ব্যবধান কমান। খেলার ৪৪ মিনিটে গোল পায় সফরকারী দলটি।

একই দিনে স্প্যানিশ লা লিগার খেলায় কর্ডোবাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সাউল ও গ্রিজম্যান ভিসেন্ত ক্যালেদনের অধিবাসীদের পক্ষে গোল করেন। এদিন জার্মান লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডফস্কি বাভারিয়ানদের পক্ষে গোল করেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়