News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১২, ১৮ জানুয়ারি ২০২০

ওয়াকারের কারণে বাদ পড়েছেন আকমল!

ওয়াকারের কারণে বাদ পড়েছেন আকমল!

ঢাকা: পাকিস্তান প্রধান কোচ ওয়াকার ইউনিস ও দলটির সাবেক ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হকের সুপারিশের কারণেই আসন্ন বাংলাদেশ সফরে দলে সুযোগ পাননি টপ দলটির অর্ডার ব্যাটসম্যান উমর আকমল ও ওপেনার আহমেদ শেহজাদ।

পাকিস্তানের জিও চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোচ ও অধিনায়কের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও ক্রিকেটীয় মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে বদল আনেননি এই দুই ক্রিকেটার। বিশ্বকাপ প্রতিবেদনে এমনটি নাকি উল্লেখ করেছেন ওয়াকার ও মিসবাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানান, উমর আকমল ও আহমেদ শেহজাদের আচরণ শোধরাতে ওয়াকার ও মিসবাহ ওই দুজনকে ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই বাদ দেয়ার সুপারিশ করেন। কিন্তু শহীদ আফ্রিদির জেদাজেদিতে শেষ পর্যন্ত বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে রাখা হয় শেহজাদকে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়