বিয়ে করলেন রায়না
ঢাকা: বিশ্বকাপ থেকে দেশে ফিরেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। শুক্রবার দিল্লির লীলা প্যালেস হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাল্যকালের বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে বিয়ে করলেন ২৮ বছর বয়সী ক্রিকেটার।
রায়নার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, স্বাক্ষী ধোনি, মাইক হাসি, ডোয়াইন ব্রাভো, মোহিত শর্মা, ঈশ্বর পান্ডে, বিরেন্দ্র শেবাগ, ইরফান পাঠানরা। এছাড়া বলিউড অভিনেতা অনুপম খের ও অর্জুন রামপালরাও রায়নার বিয়েতে উপস্থিত ছিলেন।
এদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস, বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠানরা রায়নাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় দলের অফিশিয়াল পেজেও বাঁহাতি ব্যাটসম্যানকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রসঙ্গত, আর কয়েক দিন পরেই আইপিএলের অস্টম আসর শুরু হচ্ছে। সেজন্য আর তিন-চার দিন পরেই চেন্নাই সুপার কিংসের অনুশীলনে যোগ দেবেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








