মিয়ামি ওপেনের ফাইনালে সানিয়া-হিঙ্গিস
ঢাকা: মেয়েদের ডাবলসে টানা দ্বিতীয় খেতাব জয়ের সম্ভাবনা তৈরি করেছেন ভারতের সানিয়া মির্জা ও সুইস সুন্দরী মার্টিনা হিঙ্গিসের জুটি।
শুক্রবার মিয়ামি ওপেনের সেমিফাইনালে তিমিয়া বাবস ও ক্রিশ্চিনা মালডেনোভিক জুটিকে সরাসরি সেটে পরাস্ত করেন তারা।
৫৩ লাখ প্রাইজমানির টুর্নামেন্টে ডাবলসের শীর্ষ জুটি তাদের প্রতিপক্ষকে ৬-২, ৬-৪ গেমে পরাস্ত করেন।
ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটির সামনে দাঁড়াবে একতেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটি। র্যাংকিংয়ে সানিয়া-হিঙ্গিসদের পরের স্থানেই তারা।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে বিএনপি প্যারিবাস ওপেনে মাকারোভা-ভেসনিনাকে পরাস্ত করেই প্রথম শিরোপা জিতেছিল ইন্দো-সুইস জুটি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








