প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে ৭ এপ্রিল
ঢাকা: ঘরোয়া ফুটবলের জমজমাট আসর প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে ৭ এপ্রিল। এ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে একাধিকবার লিগের তারিখ পিছিয়ে সর্বশেষ ৩ এপ্রিল শুরুর কথা ছিল। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের কারণে মাঠে শেষ পর্যন্ত সেটি মাঠে গড়ায়নি।
দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রথম পর্বের খেলাগুলো শেষ হবে ২৪ মে। লিগের দ্বিতীয় পর্বের খেলাগুলো ঢাকার বাইরে আয়োজন করার চিন্তা-ভাবনা করছে বাফুফে। ইতোমধ্যে লীগে অংশ নেয়া ১১টি ক্লাবকে বাফুফের পক্ষ্য থেকে ২৫ লাখ টাকা করে অংশ গ্রহণ সম্মানী দেওয়া হয়েছে।
শুক্রবার পেশাদার লিগ কমিটির ৫২তম সভা শেষে এ তথ্য জানানো হয়।
বাফুফের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, “২০১৪-১৫ মৌসুমে পেশাদার লিগ ৭ এপ্রিল থেকে শুরু হবে। ক্লাবের দাবি ও স্পন্সরের বিষয়টি চূড়ান্ত হতে দেরি হওয়ায় নতুন করে এই তারিখ নির্ধারণ করতে হয়েছে। প্রথম লিগের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








