News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

টাইগারদের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

টাইগারদের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

ঢাকা: টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিসির) ঘোষিত দলে ফিরেছেন সাঈদ আজমল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পিসিবি। নতুন নির্বাচক কমিটির দলে তিন ফরম্যাটেই দলে রয়েছেন অফ স্পিনার সাঈদ আজমল। বোলিং অ্যাকশনের ক্লিয়ারেন্স না পেলেও ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটের দলেই রয়েছেন ওপেনার ব্যাটসম্যান ও স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন মিসবাহ-উল-হক। ওয়ানডেতে নেতৃত্ব দিবেন আজহার আলী এবং টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিবেন শহীদ আফ্রিদি।

পাকিস্তান দল নিয়ে পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, “চার বছর মেয়াদী (২০১৯ বিশ্বকাপ) পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছি আমরা। আমাদের দলের বর্তমান র‌্যাঙ্কিং মোটেও ভাল না। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাই র‌্যাঙ্কিংয়ের উন্নতির বিষয়টিও মাথায় রাখছি আমরা।”

দল থেকে বাদপড়া খেলোয়াড়দের বিষয়ে তিনি বলেন, “আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের পারফরম্যান্সও বিবেচনায় নিয়েছি আমরা দল নির্বাচন করেছি। যারা বাদ পড়েছেন, তাদের অবশ্যই নিজ যোগ্যতার প্রমাণ রেখেই ভবিষ্যতে দলে ফিরতে হবে।”

পাকিস্তানের টেস্ট দল
মিসবাহ-উল-হক (অধিনায়ক), বাবার আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আসাদ শফিক, আজহার আলী, ইউনিস খান, হারিস সোহেইল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবার, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেইল খান এবং রাহাত আলী।

ওয়ানডে দল
আজহার আলী (অধিনায়ক), সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেইল, সোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইহসান আলী ও সোহেইল খান।

টি-টোয়েন্টি দল
শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ সেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুস্তার আহমেদ, সোয়েব মাকসুদ, হারিস সোহেইল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, সোহেল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেইল খান, উমর গুল এবং জুনায়েদ খান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়