News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২১, ১৮ জানুয়ারি ২০২০

শুক্রবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল

শুক্রবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা: তিন সপ্তাহের সফরে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে প্রোটিয়াদের বয়সভিত্তিক দলটি। এই সফরে তারা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ৭টি ওয়ানডে ম্যাচ খেলবে। থাকছে একটি ওয়ার্মআপ ম্যাচও।

আগামী ৬ এপ্রিল বিকেএসপিতে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলবে দলটি। এরপর ৮ ও ১০ এপ্রিল মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৩ ও ১৫ এপ্রিল পরের ওয়ানডে দুটি হবে কক্সবাজারে। আর ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ওয়ানডে ম্যাচ চট্টগ্রামে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়