সূচি চূড়ান্ত নয়
‘পিসিবির কাছে সম্ভাব্য তারিখ পাঠানো হয়েছে’
ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, “আমরা সম্ভাব্য একটা সূচি তৈরি করে পিসিবিতে পাঠিয়েছি। পিসিবি এখনও সেই সময়সূচির বিষয়ে কিছুই জানায়নি। পাকিস্তান জানালেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।”
কয়েকটি গণমাধ্যমে ‘সূচি চূড়ান্ত হয়েছে’ এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বলেন, “আমরা এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করিনি। এ ধরনের সংবাদ যারা প্রকাশ করেছে তাদেরকে জিজ্ঞেস করুন এ ধরনের উদ্ভট তথ্য তারা কোথায় পেয়েছে?”
সূচি চূড়ান্ত হলে আমরা সঙ্গে সঙ্গেই প্রকাশ করে দেব। এ নিয়ে তো লুকোচুরির কিছু নেই বলেও জানান জালাল ইউনূস।
বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার সাব্বির খান বলেন, “পাকিস্তান সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সঙ্গে সঙ্গে আমরা প্রকাশ করবে। যে সূচি প্রকাশ হয়েছে সেটি চূড়ান্ত নাও হতে পারে।”
প্রসঙ্গত টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সফরে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিনটি ওয়ানডে ম্যাচ ও একটি টি-টিয়েন্টি ম্যাচ খেলবে তারা।
পিসিবির কাছে পাঠানো সম্ভাব্য সূচিতে ১৫ এপ্রিল প্রস্তুতি ম্যাচসহ ১ম ওয়ানডে ১৭ এপ্রিল, ২য় ওয়ানডে ১৯ এপ্রিল এবং ৩য় ওয়ানডে ২২ এপ্রিল অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এছাড়া একমাত্র টি টোয়েন্টি হবে ২৪ এপ্রিল। এছাড়া প্রথম টেস্ট ২৮ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট ৩ মে অনুষ্ঠিত হওয়ার কতা বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








