News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

জুনে বাংলাদেশ-ভারত সিরিজ হবে তো?

জুনে বাংলাদেশ-ভারত সিরিজ হবে তো?

ঢাকা: বুধবারের আলোচিত সংবাদ সম্মেলনে আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, আইসিসি থেকে তার পদত্যাগ সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। কিন্তু ভারতের গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন থেকে ভিন্ন কথা ভেসে উঠছে।

মুস্তফা কামাল-এন শ্রীনিবাসনের সংঘাতের পর ভারতের অনেকেই বলছেন, আইসিসিতে যেহেতু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মনোনীত প্রতিনিধি শ্রীনিবাসন নিজে এবং তিনিই আইসিসির সর্বক্ষময় ক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান, তাই জুনে ভারতের বাংলাদেশ সফর বাতিল করিয়ে এই অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা অবশ্যই তিনি করবেন।

তবে আশার কথা হলো কামাল-শ্রীনি দ্বন্দ্বে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া নেতিবাচক কিছু বলছেন না। বরং এদিন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে বলেন, ‘‘আগে এই ইস্যু নিয়ে বোর্ডের বৈঠকে কথা বলতে হবে আমায়। তারপরই কেবল বলতে পারবো আগামীতে কী হবে।”

প্রসঙ্গত, বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন আগামী সাত/আট দিনের মধ্যে তাদের বোর্ডের বৈঠক হতে পারে। সেখানে আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সিরিজের বিষয়টি উঠে আসতে পারে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়