News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১০, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

মেসির ইনজুরির জন্য দায়ী এক আর্জেন্টাইন!

মেসির ইনজুরির জন্য দায়ী এক আর্জেন্টাইন!

ঢাকা: লিওনেল মেসির ইনজুরির জন্য দায়ী তার আর্জেন্টাইন সতীর্থ মার্টিন ডেমেকেলিস। হ্যাঁ, ইএসপিএন ফুটবল এমন তথ্যই জানাচ্ছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর খেলার দ্বিতীয় পর্বে ম্যানসিটি ডিফেন্ডারের এক ট্যাকলেই ‘ঘাতক’ ইনজুরির শিকার হন ফুটবলের ক্ষুদে যাদুকর।

সেদিন ন্যু ক্যাম্পের মহারণে সিটিজেনদের ১-০ গোলে হারানোর ম্যাচে মেসি আক্রান্ত হওয়ার আগে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ম্যানসিটির রক্ষণে। এরপর মানগালা-ক্লিনচিদের পরাস্ত করে নেইমার ও সুয়ারেজদের ফাইনাল পুশও দিয়েছিলেন এমএলটেন। সেসময় ডেমিকেলিস মেসিকে ধাক্কা মারেন। ফলে চারবারের বর্ষসেরা ফুটবলার বিলবোর্ডে গিয়ে পড়ে যান। এরপর আর স্বচ্ছন্দ হতে পারেননি তিনি।

যদিও ম্যানসিটি ম্যাচের পর এল ক্লাসিকোতেও খেলেন বার্সা প্রাণভোমরা। কিন্তু সেই ম্যাচে নিজের সেরাটা দেখাতে পারেননি লিও। কেননা ব্যাথা নিয়ে নিজের স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারছিলেন না তিনি। কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদের ম্যাচ মিস করতে চাননি, কেননা সেটা চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের বিপক্ষে ম্যাচ। এরমধ্যে ব্যাথাটা আরো বেড়ে যায় তার। সেজন্য আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েও আর মাঠে নামা হয়নি মেসির। সূত্র: মার্কা টিভি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়