News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৩, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

তামিমের দল ইসলামী ব্যাংক

তামিমের দল ইসলামী ব্যাংক

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে ব্যাট হাতে নিজেকে তেমন প্রমাণ করতে পারেননি ওপেনার তামিম ইকবাল। আশা করা হচ্ছে এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ঠিকই জ্বলে উঠবেন তিনি। পাকিস্তান সিরেজের আগেই জাতীয় দলের ক্রিকেটারদের সেরা প্রমাণ করার জন্য শুরু হচ্ছে বিসিবিএল।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগে (বিসিএল)তামিম ইকবালের দল ইসলামী ব্যাংক ইস্ট জোন। তামিম ইকবাল ছাড়াও এ দলটিতে আছেন মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার রাতে বিসিএলের অংশ নেয়া চার দলের চূড়ান্ত সদস্যের নাম ঘোষণা করে।

রোববার থেকে শুরু হবে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের জমজমাট বিসিএলের ওয়ানডে লড়াই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে। সিঙ্গেল লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের সব ম্যাচ দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল ফাইনাল খেলবে ১১ এপ্রিল।

ইমলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মেহেদী হাসান মারুফ, মুমিনুল হক, সাদমান ইসলাম, আলক কাপালি, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আরাফাত সানী, আবুল হাসান, শরিফুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, জুবায়ের আহমেদ ও তাসিমুল হক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়