News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪২, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

আইপিএলে খেলতে বিকেলে ঢাকা ছাড়ছেন সাকিব

আইপিএলে খেলতে বিকেলে ঢাকা ছাড়ছেন সাকিব

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে বিকেলেই ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮ এপ্রিল উদ্বোধনি ম্যাচে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টা নিশ্চিত করেছেন।

ভারতীয় ঘরোয়া টোয়েন্টি টি-টোয়েন্টিতে মাত্র দুই ম্যাচে অংশ নেবেন সাকিব।

এ বিষয়ে রাবিদ ইমাম বলেন, “ঘরের মাঠে পাকিস্তান সিরিজের জন্য এবারের আইপিএল আসরে সাকিবের সব ম্যাচ খেলা হচ্ছে না। কয়েকদিন পরেই পাকিস্তান সিরিজ শুরু হবে। তাই দুটি ম্যাচ খেলেই সাকিব দেশে ফিরবেন।”

গত মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ আইপিএলে খেলার জন্য সাকিবকে ছাড়পত্র দেয়া দিয়েছে।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন বিশ্বসেরা সাকিব। ১১ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

১২ এপ্রিল দেশে ফিরে আসবেন সাকিব।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়