News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩১, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

বিশ্বকাপ তারকা রিয়াদের দল ওয়ালটন

বিশ্বকাপ তারকা রিয়াদের দল ওয়ালটন

ঢাকা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে রেকর্ড গড়েন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের মিশন শেষে এবার বিসিএলে ব্যাটিংয়ে ঝড় তুলবেন তিনি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগ (বিসিএল) তার দল ওয়ালটন সেন্টাল জোন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার রাতে বিসিএলের অংশ নেয়া চার দলের চূড়ান্ত দল ঘোষণা করে। পাকিস্তান সিরিজে টাইগারদের ভালা করার প্রত্যাশা নিয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রোববার থেকে শুরু হবে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের জমজমাট বিসিএলের ওয়ানডে লড়াই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে। সিঙ্গেল লিগভিত্তিক এবারের টুর্নামেন্টের সব ম্যাচ দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল ফাইনাল খেলবে ১১ এপ্রিল।

ওয়ালটন সেন্টাল জোন: মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান, আব্দুল মজিদ, রনি তালুকদার, মেহরাব হোসেন, মোশারফ হোসেন, মোহামাদ ইলিয়াস, মো. শহিদ, মো. শরিফ, শুভাগত হোম, ধীমান ঘোষ, তাসকিন আহমেদ, মারশাল আইয়্যূব ও নাদিল চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়