News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

বিশ্ব দাবা কোয়ালিফাইংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্ব দাবা কোয়ালিফাইংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্বকাপ এশীয় অঞ্চলের কোয়ালিফায়িং দাবায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বুধবার এশীয় অঞ্চলের দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন পুরুষ ও মহিলা উভয় বিভাগেই শিরোপা জিতে সোনা জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ।

উভয় বিভাগের সবকটি সোনা, রূপা এবং ব্রোঞ্জ পদক লাভ করেছে তারা। পুরুষ ওপেন বিভাগে জিয়া সোনা, রাকিব রূপা এবং এনামুল ব্রোঞ্জ পদক এবং মহিলা বিভাগে লিজা সোনা, ইভা রূপা এবং রাণী হামিদ ব্রোঞ্জ পদক লাভের পাশাপাশি অর্থ পুরস্কারও লাভ করেন।

ওপেন বিভাগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব রানার-আপ হন। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসন রাজীব তৃতীয়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ।

মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা সাড়ে সাত পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাত পয়েন্ট নিয়ে মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা রানার-আপ হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ তৃতীয়। মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন চতুর্থ স্থান লাভ করেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে মাহমুদা হক চৌধুরী মলি অষ্টম এবং চার পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা একাদশ স্থান পেয়েছেন।
 
এছাড়া ইভা ৯ খেলায় একটি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম অর্জন করেছেন। চ্যাম্পিয়ন হওয়ায় জিয়া আগামী সেপ্টেম্বর মাসে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করেছেন এবং লিজা বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

বুধবার সকালে অনুষ্ঠিত নবম বা রাউন্ডের খেলায় ওপেন বিভাগে জিয়া লোদীর সাথে, রাকিব এনামুলের সাথে ও নিয়াজ শাকিলের সাথে ড্র করেন। মিনহাজ শ্রীলংকার কুরুকুলাসুরিয়াকে, দেবরাজ নেপালের কেশবকে ও আমিন নেপালের বিজয়কে পরাজিত করেন।

মহিলা বিভাগে লিজা পাকিস্তানের জেনোবিয়ার সাথে ও মলি রাণী হামিদের সাথে ড্র করেন। ইভা জাকিয়াকে এবং শিরিন শ্রীলংকার আন্তর্জাতিক মহিলা মাস্টার রানাসিংঙ্গেকে পরাজিত করেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়