News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন ‘জাতীয় স্টেডিয়াম’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন ‘জাতীয় স্টেডিয়াম’

ফাইল ছবি

এবার বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে রাজধানীর পল্টনে অবস্থিত এই স্টেডিয়াম ‘জাতীয় স্টেডিয়াম’ নামে ডাকা হবে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

শুরুতে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল স্টেডিয়ামটি। পরবর্তীতে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নামকরণ করে আওয়ামী লীগ সরকার।

আরও পড়ুন: কোথায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি

উল্লেখ্য, ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে অবস্থিত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। শুরুতে এখানে সব ধরনের খেলা হলেও বর্তমানে স্টেডিয়ামটি ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়