News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৪, ৩ এপ্রিল ২০২৬

হাজারীবাগ থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাজারীবাগ থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সীমান্ত (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। সীমান্ত বাসায় সাবলেট হিসেবে বসবাস করছিলেন।

নিহতের চাচা রুহুল আমিন জানিয়েছেন, গত রাত নয়টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ রাখেন। কিছুক্ষণ পর কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক জানিয়ে দেন, সীমান্ত বেঁচে নেই।

চাচা রুহুল আমিন জানান, হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়, তাই ধারণা করা হচ্ছে, সীমান্ত নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

আরও পড়ুন: জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানায় জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়