News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৭, ৩ এপ্রিল ২০২৬

এবার বিকল্প পথে সৌদি থেকে ১ লাখ টন তেল আসছে বাংলাদেশে

এবার বিকল্প পথে সৌদি থেকে ১ লাখ টন তেল আসছে বাংলাদেশে

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির জটিলতা এড়িয়ে এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ।

লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি তে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি ২০ এপ্রিল লোডিংয়ের জন্য নির্ধারিত।

এর আগে ‘এমটি নরডিক পলুকস’ নামের এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে, কিন্তু ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই জাহাজ সেই তালিকায় অন্তর্ভুক্ত নয়।

আরও পড়ুন: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে নতুন অন্তর্বর্তী প্রতিবেদন বাধ্যতামূলক

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে। বিএসসি আশা করছে, এতে চলমান তেল সংকট অনেকটাই লাঘব হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়