স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩০, ৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:৩০, ৫ এপ্রিল ২০২৬

হাম সন্দেহে ২২ দিনে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭,৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম সন্দেহে ২২ দিনে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭,৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইল ছবি

দেশে মিজেলস (হাম) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।

রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে ৭,৬১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এখানে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৩,২৫৯ জন শিশু, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টার পরিস্থিতিতে দেখা যায়, সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ৪৮১ অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধমন্ত্রী 

মৃত্যুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ৫৫ জন। এরপর রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়