News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

আইসিসি সভাপতি হচ্ছেন শেঠি?

আইসিসি সভাপতি হচ্ছেন শেঠি?

ঢাকা: তাহলে কী শেষ পর্যন্ত পাকিস্তানের নাজাম শেঠি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী সভাপতি হচ্ছেন?

ধারনা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির পরবর্তী সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির প্রধান শেঠি’ই বাংলাদেশের আ হ ম মুস্তফা কামালের শূন্য আসনে বসার জন্য সবচেয়ে বড় ফেভারিট। অবশ্য দায়িত্ব পেলে সাবেক পিসিবি প্রধান অন্তবর্তী সভাপতি হিসেবেই দায়িত্ব পাবেন।

এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচের আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করেন কামাল। আলোচিত ওই ম্যাচে বাংলাদেশ যে বঞ্চনার শিকার হয়েছে সেটাও উল্লেখ করেন তৎকালীন আইসিসি সভাপতি।

পরে বিশ্বকাপ ফাইনালের পর বিজয়ী দলের হাতে শিরোপা দেয়াকে কেন্দ্র করে ঘটনা আরো ঘোলাটে রূপ ধারণ করে। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতে শিরোপা দেয়ার কথা ছিল তার, কিন্তু কামালকে বঞ্চিত করে ক্লার্কদের হাতে শিরোপা উঠিয়ে দেন ভারতের এন শ্রীনিবাসন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়