News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

আজহারের বিবেচনায় সেরা অধিনায়ক মিসবাহ

আজহারের বিবেচনায় সেরা অধিনায়ক মিসবাহ


ঢাকা: পাকিস্তানের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক আজহার আলি জানান, তিনি যেসব অধিনায়কের অধীনে খেলেছেন তার মধ্যে সবার সেরা মিসবাহ উল হক।

শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, “অনেক কিংবদন্তি অধিনায়ক আছেন। কিন্তু আমি যাদের অধীনে খেলেছি তার মধ্যে আমার বিবেচনায় সবচেয়ে সেরা মিসবাহ উল হকই।”৩০ বছর বয়সী ক্রিকেটার আরো জানান, মিসবাহ’ই তাকে অনুপ্রাণিত করেন। যিনি এখনো পাকিস্তানকে টেস্টে নেতৃত্ব দিচ্ছেন।

খারাপ অবস্থার মধ্যে মিসবাহ কীভাবে দলকে সামলান তা উল্লেখ করতে গিয়ে আজহার বলেন, “খারাপ সময়ে পাকিস্তান ক্রিকেট দলকে মিসবাহ কীভাবে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছেন তা সামনে থেকে দেখেছি আমি। তাছাড়া দলের একজন সদস্য হিসেবেও তার অনেক বিষয় জানার সৌভাগ্য হয়েছে আমার। যা কঠিন পরিস্থিতি সামলাতে আমাকে সাহায্য করবে।”

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন মিসবাহ। এরপরই আজহারকে মিসবাহের ছেড়ে দেওয়া শূন্য পদে আসীন করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়