News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

সংবর্ধনায় উপস্থিত নেই মুস্তফা কামাল

সংবর্ধনায় উপস্থিত নেই মুস্তফা কামাল

ঢাকা: শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালকে। কিন্তু সংবর্ধনায় উপস্থিত নেই বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী। কিন্তু ঠিক কী কারণে কামাল উপস্থিত হতে পারেননি তা জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

তবে কামাল উপস্থিত হতে না পারলেও থেমে নেই টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠানের। বিভিন্ন পেশাজীবী মানুষের পক্ষ থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এদিন ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে মাশরাফিদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অবশ্য মূল অনুষ্ঠান শুরু হয় আরো পরে। বিকেল ৪টা ৫৬ মিনিটে। মাইলস ব্যান্ডের পারফরম্যান্স দিয়ে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়