News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

শুরু হয়েছে টাইগারদের সংবর্ধনার মূল অনুষ্ঠান

শুরু হয়েছে টাইগারদের সংবর্ধনার মূল অনুষ্ঠান

ঢাকা: শনিবার বিকেল ৪টা ৫৬ মিনিটে ঢাকার মানিয়া মিয়া এভিনিউয়ে বাংলাদেশ ক্রিকেট দলের মূল সংবর্ধনা অনুষ্ঠানের শুরু হয়েছে।

সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দেশের মানুষের মন জয় করে মাশরাফি মর্তুজা বাহিনী। তাই বিভিন্ন পেশাজীবী মানুষের পক্ষ থেকে জাতীয় দলের ক্রিকেটারদের এই গণসংবর্ধনা দেয়া হচ্ছে। এই গণসংবর্ধনা অনুষ্ঠানে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন কর্মকর্তা। তবে ক্রিকেটাররা এখনো মঞ্চে উপস্থিত হননি।

মাইলস, ওয়ারফেইজ ও অর্থহীনের ব্যান্ড পারফরম্যান্স দিয়েই মূল সংবর্ধনা শুরু হওয়ার কথা। এরপর মঞ্চে উঠবেন জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় সংগীতের পর ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হবে। বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরণ করে নেবেন।

অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বিসিবির সকল পরিচালক-কর্মকতা এবং জাতীয় দলের সাবেক ক্রিকেট তারকারা উপস্থিত থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়