News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

উইন্ডিজ দলে ফিরলেন বিশু

উইন্ডিজ দলে ফিরলেন বিশু

 

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন লেগস্পিনার দেবেন্দ্র বিশু। এন্টিগুয়ায় ১৩ এপ্রিল শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে বিশুর প্রত্যাবর্তন ছাড়াও সুযোগ মিলেছে অনভিষিক্ত উইকেটকিপার ব্যাটসম্যান শাই হোপ ও ফাস্ট বোলার কার্লোস বার্থওয়েটের।

২৯ বছর বয়সী বিশু সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে দেশের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনের ওই টেস্টে দুই ইনিংস মিলিয়ে একটি মাত্র উইকেট পেয়েছিলেন গায়ানিজ বোলার।

এদিকে দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড বলেন, “কিছু খেলোয়াড় যেমন দেবেন্দ্র বিশু, কার্লোস বার্থওয়েট ও শাই হোপকে ঘরোয়া লিগের পারফরম্যান্সের জন্যই পুরস্কৃত করা হয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজ দল:
দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রেইগ বার্থওয়েট (সহ-অধিনায়ক), সুলিমান বেন, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্লাকউড, কার্লোস বার্থওয়েট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দ্ররপল, জেসন হোল্ডার, শাই হোপ, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, ডেভন স্মিথ ও জেরোম টেলর।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়