News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২২, ১২ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশকে হারাতে আশাবাদী আজহার

বাংলাদেশকে হারাতে আশাবাদী আজহার

ঢাকা: ইতিবাচক ক্রিকেট খেললে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারানো সম্ভব বলে মনে করছেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলি।

শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, “বাংলাদেশকে হারাতে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব আমরা। যদিও ঘরের মাঠে তারা শক্তিশালী দল।” ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া একমাসব্যাপী অ্যাওয়ে সিরিজে পাকিস্তান স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে তরুণদের নিয়েও দারুণ আশাবাদী আজহার। তিনি বলেন, “আশা করছি বাংলাদেশ সফরে তরুণরা নিজেদের মেলে ধরবে।” এরপর মিসবাহের নিকট থেকে পাওয়া টিপস নিয়ে আজহার বলেন, “মিসবাহ উল হকের নিকট থেকে অনেক কিছু শিখেছি আমি। প্রতিপক্ষকে হারাতে তা সাহায্য করবে আমাদের।” প্রসঙ্গত, আসন্ন সিরিজে পাকরা তিন অধিনায়ক নিয়ে আসছে। ওয়ানডেতে আজহার, টি-টোয়েন্টিতে আফ্রিদি ও টেস্টে মিসবাহ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়