News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

আনুশকাকে দায়ী করায় কোহলির রাগ

আনুশকাকে দায়ী করায় কোহলির রাগ

 

ঢাকা: বিশ্বকাপ সেমিফাইনালে বিরাট কোহলির স্কোরশিট ১৩ বল মোকাবেলায় ১ রান। নিট যোগফলে ভারতের হার, আর মহাযজ্ঞ থেকে ছুটি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শুধু একটা কথাই বলছেন, কোহলির খারাপ পারফরম্যান্সের জন্য তার বলিউড অভিনেত্রী বান্ধবী আনুশকা শর্মাই দায়ী। এমন অভিযোগে তেলেবেগুনে জ্বলছেন ভারতের টেস্ট অধিনায়ক। আর তীক্ষ্ণ বাক্যবাণে সমালোচনাকারীদের একহাতে নিয়েছেন দিল্লির ব্যাটসম্যান।

শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বলেন, “গত পাঁচ বছরে আমার থেকে কেউ ভারতের হয়ে বেশি ম্যাচ জিতেনি। সুতরাং ভারতের হারের জন্য আনুশকার সমালোচনাকারীদের লজ্জা পাওয়া উচিত।” কোহলিি এর সাথে আরো যোগ করেন, “এটা (আনুশকা ও তার সমালোচনা) আমাকে খুব ব্যথিত করেছে। কারণ; তারা যেভাবে বলেছে সেটা খুব আপত্তিকর।”

অবশ্য শত সমালোচনার পরও বিশ্বকাপ শেষে হাতে-হাত রেখেই দেশে ফিরেছিলেন কোহলি ও আনুশকা। এমনকি আইপিএল আটের উদ্ধোধনী অনুষ্ঠানেও কলকাতায় ঘনিষ্ঠভাবে পাওয়া গেছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত জুটিকে। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী যখন মঞ্চ কাপাচ্ছেন তখন গ্যালারি আলোকিত করেছিলেন ভারতীয় ক্রিকেটের এই সেনসেশন তারকা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়