বিতর্কে জড়িয়ে চার ম্যাচ নিষিদ্ধ ইব্রা
ঢাকা: ফ্রান্স বিরোধী মন্তব্যের জেরে চার ম্যাচ নিষিদ্ধ হলেন জাতান ইব্রাহিমোভিচ।
গত মাসে লিগ ওয়ানের ম্যাচে বোর্দের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হারের পর হতাশ হয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন সুইডিশ স্ট্রাইকার। সেই কারণে ফ্রান্স চ্যাম্পিয়নরা ইব্রাকে আগামী চার ম্যাচ নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়।
বোর্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর রেফারি লিওনেল জেফ্রোডোকে গালিগালাজ করেন ইব্রাহিমোভিচ। তাছাড়া ক্যামেরার দিকে তাকিয়ে ফ্রান্সকেও অশ্রাব্যভাবে ‘**দেশ’ বলে অভিহিত করেন সাবেক বার্সা ফরোয়ার্ড।
অবশ্য পরে তড়িঘড়ি করে ক্ষমাও চেয়েছেন ৩৩ বছর বয়সী ফুটবলার। আর দাবি করেছেন, ফ্রান্সকে যদি তিনি খারাপ চোখে দেখতেন তাহলে আবার পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতেন না। কিন্তু ক্ষমা চাওয়ার পরও নিস্তার পাননি ইব্রা। পিএসজি তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে। যার অর্থ হচ্ছে নাইস, লিলে, মেটসও ও নানতেসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








