‘ক্রিকেটের কণ্ঠস্বর’ শোনা যাবে না আর
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, লেগ স্পিনের অগ্রদূত ও ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই। রাতে ঘুমের মধ্যে ৮৪ বছর বয়সে মুত্যৃবরণ করেন তিনি।
বেনো ত্বকের ক্যানসারে ভুগছিলেন বলে গত বছরের নভেম্বরে জানতে পারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও প্রথম পক্ষের দুই সন্তান রেখে গেছেন।
বেনোর নেতৃত্বে কোনো টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া কোনো টেস্ট সিরিজে পরাজিত হয় নি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পাঁচটি সিরিজ জেতে আর দুটি ড্র করে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কে ‘ক্রিকেটের কণ্ঠস্বর’ বলা হতো।
বিবিসি জানায়, ১৯৬৪ সালে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে ৬৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে বেনো দুই হাজার রান করেছেন ও ২০০টি উইকেট নিয়েছেন। ২৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৪৫টি উইকেট নেন বেনো। ২৩টি শতকসহ ৩৬.৫০ গড়ে ১১ হাজার ৭১৯ রানও করেন তিনি।
১৯৬০ সালে বিবিসি রেডিওতে বেনো প্রথমবার ধারাভাষ্য দেন। তিন বছর পরে তিনি টেলিভিশনে ধারাভাষ্য দেওয়া শুরু করেন। প্রাণবন্ত ধারাভাষ্যের কারণে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেন বেনো। ১৯৭৭ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল নাইনের প্রধান ধারাভাষ্যকার হন। ২০১৩ সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন বেনো। ২০০৫ সালে ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজে ধারাভাষ্য দেন বেনো।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








