News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১২, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১০, ১৮ জানুয়ারি ২০২০

বিসিএলের ফাইনালে ইসলামী ব্যাংক

বিসিএলের ফাইনালে ইসলামী ব্যাংক

ঢাকা: আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএলের) ওয়ানডে ক্রিকেটে ফাইনালে উঠেছে মুমিনুল হক সৌরভের ইসলামী ব্যাংক ইস্ট জোন। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনকে তারা ৯৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। লিগে তিন ম্যাচে তাদের পয়েন্ট ৫।  

সকালে মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্র্রহ করে ইসলামী ব্যাংক। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন আবুল হাসান রাজু। এক দিন আগেই তিনি পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফিরেছেন। ব্যাট হাতে রাজু একাই নিয়েছেন ৫১ রান আর বোলিংয়ে ২১ রানে নেন তিনটি উইকেট।

ইসলামী ব্যাংকের পক্ষে লিটন কুমার দাস ২২, আরফান শুকুর ২২, নাজমুল মিলন ৩৯ রান করেন। স্পিনার আরাফাত সানী ২৭ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ওয়ালটনের পক্ষে জাতীয় দলের তরুণ পেসার তাসকিন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। শুভাগত হোম ও ইলিয়াস সানী নেন দুটি করে উইকেট।

সহজ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আবুল হাসান রাজু ও আরাফাত সানীর মারাত্মক বোলিংয়ে ৩৭.৩ ওভারে ১২০ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ রিয়াদে ওয়ালটন সেন্ট্রাল জোন। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করে ধিমান ঘোষ। এছাড়া দলের সবাই ব্যর্থ হয়েছেন। জাতীয় দলের স্পিনার আরাফাত সানির বিষাক্ত স্পিন ও আবুল হাসান রাজুর বোলিং তোপে শুরু থেকেই কেউ উইকেটে দাঁড়াতে পারেনি।
 
সানী ৬.৩ ওভারে মাত্র ১১ রানে একাই চারটি উইকেট শিকার করেন। এছাড়া আবুল হাসান রাজু ২১ রানে নেন দিনটি উইকেট।

নিউজবাংলাদেশ.কম/এসএস/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়