উইসডেনের ফটো অব দ্য ইয়ারে ব্রাভো
ঢাকা: উইসডেনের ফটো অব দ্য ইয়ারে জায়গা পেয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ছবিটি তোলা হয়। ওই ছবিতে দেখা যায় হাওয়ায় গা ভাসিয়ে একটি ক্যাচ লুফে নিচ্ছেন ব্রাভো।
গ্রেটি ইমেজের ফটোগ্রাফারের ম্যাথিউ লুইস সেই ছবিটি তোলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় জেমস ফকনারের ক্যাচ লুফে নিতে ওই নৈপূণ্য দেখিয়েছিলেন ক্যারিবিয় অলরাউন্ডার। যা পরবর্তীতে উইসডেন-এমসিসি ক্রিকেট ফটোগ্রাফ অব দ্য ইয়ার ২০১৪ নির্বাচিত হয়।
একই ফটোগ্রাফার বাংলাদেশ ‘এ’ দলের নুরুল হাসানেরও একটি ছবি তোলেন। বিশ্বকাপের আগে গা গরমের একটি ম্যাচে ডেল স্টেইনের বলে বোল্ড আউট হয়ে স্টাম্পের দিকে নির্বাক তাকিয়ে ছিলেন টাইগার যুবা। যা উইসডেনের ফটো অব দ্য ইয়ারে তৃতীয় সেরা নির্বাচিত হয়।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








