News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

জয়ে সিরিজ শুরু বাংলাদেশি যুবাদের

জয়ে সিরিজ শুরু বাংলাদেশি যুবাদের

ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের জয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশি যুবারা।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যুব ওডিআই সিরিজের প্রথম খেলায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সফরকারী দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছিল দাইয়াম গ্যালিয়েম। ৩৫ রান এসেছে টনি জি জর্জির ব্যাট থেকে। বাংলাদেশের সঞ্জিত সাহা ও সালেহ আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

এরপর ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। ৫৬ রান করে বিচ্ছিন্ন হন তারা। ওয়ান ডাউনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যাটিংয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন। তাতে করে ৪৪ ওভারে পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার শেন হোয়াইটহেড।

এই জয়ের মাধ্যমে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূধর্ব-১৯ দল। এর আগে দুই দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচেও জয় তুলে নেয় স্বাগতিকরা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়