News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৭, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

পাকিস্তান সিরিজ

প্রস্তুতি ম্যাচের অধিনায়ক নাসির

প্রস্তুতি ম্যাচের অধিনায়ক নাসির

 

ঢাকা: পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘোষিত সেই স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন রনি তালুকদার। এছাড়া একই সময়ে পাকিস্তান সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদেস্যর দলও ঘোষণা করেছে নির্বাচকরা। সেই ম্যাচে বিসিবি একাদশের হয়ে অধিনায়কত্ব করবেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন।

আগামী ১৫ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ। সেই ম্যাচে বিসিবি একাদশের অধিনায়কত্ব করবেন নাসির হোসেন। গা গরমের ওই ম্যাচে বিশ্বকাপে ব্যর্থ হওয়া ইমরুল কায়েস আরেকটা সুযোগ পেয়েছেন। তাছাড়া প্রস্তুতি ম্যাচে জায়গা পেয়েছেন স্পিনার সোহাগ গাজী, পেসার আল আমিন হোসেনও রয়েছেন এই দলে।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল আমিন হোসেন, নাসির হোসেন (অধিনায়ক),সাব্বির রহমান, জুবায়ের হোসেন লিখন, তাইজুল ইসলাম, আবুল হোসেন রাজু, মুক্তার আলি ও মো:শহিদ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়