News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ২০:৪৮, ২৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

টাইটেল স্পন্সর ডেন কেক

টাইটেল স্পন্সর ডেন কেক

ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। আসন্ন সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ডেন কেক।

দুপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে। সিরিজের নাম দেয়া হয়েছে- ডেন কেক ক্রিকেট সিরিজ। সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের লোগো উন্মচন করা হয়।

এ সময় বিসিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির মার্কেটিং কমেটির চেয়ারম্যান কাজী এমান আহমেদ।

এই অনুষ্ঠানে জালাল ইউনুস বলেন,“বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য এবার টাইটেল স্পন্সর হয়েছে ডেন কেক। আমরা আশা করছি পাকিস্তান সিরিজের মতো তারা সামনের সিরিজগুলোতেও বিসিবির সাথে থাকবে।” পাকিস্তান সিরিজে ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়