News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৬, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

ঘাটতি পুষিয়ে কোপার ফাইনালে জুভরা

ঘাটতি পুষিয়ে কোপার ফাইনালে জুভরা

ঢাকা: টানা তিন বছর ধরে ইতালিয়ান সিরি ‘আ’-এর চ্যাম্পিয়ন তারা। অথচ সর্বশেষ ২০ বছর ধরে কোপা ইটালিয়ার শিরোপা নেই জুভেন্টাসের।

এবারো সেই পথেই হাঁটছিল ‘দ্য গার্লফ্রেন্ড অব ইতালি’রা। টুর্নামেন্টটির প্রথম সেমিতে ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। তবে ফিরতি লেগে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে জুভরা। প্রতিপক্ষের মাঠে গিয়ে ৩-০ গোলে জিতেছে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে ফাইনালে নাম লেখায় ‘দ্য ব্লাক অ্যান্ড হোয়াইট’রা।

মঙ্গলবার ফিওরেন্টিনার মাঠ এস্টাডিও আরটিমিও ফ্রান্সিতে খেলতে নেমে খেলার ২১ মিনিটে আলেসান্দ্রো মাত্রির গোলে লিড পায় জুভেন্টাস। বিরতিতে যাওয়ার আগে আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরা ব্যবধান ২-০ করেন। সেটা খেলার ৪৪ মিনিটে। আর দ্বিতীয়ার্ধ থেকে ফিরে শেষ বাঁশি বাজার ৩১ মিনিট আগে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুঁকেন জুভদের ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি।

এই মৌসুমে ট্রেবলের সন্ধানে থাকা জুভেন্টাস কোপা ইটালিয়ার ফাইনালে নাপোলি অথবা লাজিও’কে সামনে পাবে। সেই ফাইনালে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আলভারো মোরাতাকে পাবে না তুরিনোর ওল্ড লেডিরা। কারন মঙ্গলবার লাল কার্ড পান স্পেন স্ট্রাইকার। প্রসঙ্গত, লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে ১৪ পয়েন্ট সামনে রয়েছে জুভেন্টাস। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের এএস মোনাকোকে মোকাবেলা করবে তারা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়