উমেশের ভক্ত স্টেইন!
ঢাকা: তারকা খ্যাতির পাদ পিঠে অবস্থান ডেল স্টেইনের।
সাম্প্রতিক ক্রিকেটের সেরা বোলার খুঁজতে গেলে সবার আগে আসে তারই নাম। সেই তুলনায় ভারতের উমেশ যাদব অনেকটা অজানার গহরের। এই বিশ্বকাপ অবশ্য নতুন করে চিনিয়েছে দিল্লির পেসারকে। অথচ সেই উমেশ যাদবেরই কড়া এক ভক্ত নাকি খোদ স্টেইনগান!
ভারতের হয়ে ১২টি টেস্ট ও ৪৮টি ওয়ানডে খেলা উমেশ সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে ১৮টি উইকেট দখল করেন। অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের (২২) পর টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী দিল্লির দীর্ঘাদেহী পেসার। যা মুগ্ধ করেছে প্রোটিয়া পেসার স্টেইনকে।
মঙ্গলবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেন, “আমি উমেশ যাদবের বড় এক ভক্ত। একজন ফাস্ট বোলার হিসেবে আমি ফাস্ট বোলারদের পছন্দ করি। আসলে আমরা দুজন অনেকটা একই ধরনের। উচ্চতায় সে আমার থেকে কিছুটা বড়, শারীরিকভাবেও শক্তিশালী। উমেশ সুইংয়ে দারুণ পারদর্শী। দিন দিন সে বিশ্বসেরাদের কাতারে অর্ন্তভূক্ত হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








