News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

রবির নতুন বিজ্ঞাপনে রুবেল

রবির নতুন বিজ্ঞাপনে রুবেল

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন এবার মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। টেলি কমিউনিকেশন কোম্পানি রবির নতুন বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

বিসিবি সূত্র জানিয়েছে, রুবেলকে বিজ্ঞাপনে মডেল হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, জাতীয় ক্রিকেট দলের সদস্যদের বিজ্ঞাপনে কাজ করতে বোর্ড থেকে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।  

মডেল হিসেবে জাতীয় দলের পেসার রুবেলের প্রথম কাজ এটি। পাশাপাশি, রবিও বিজ্ঞাপনেও মডেল হিসেবে প্রথমবারের মতো কোন ক্রিকেটারকে বেছে নিল। ৭ এপ্রিল থেকে বিএফডিসিতে বিজ্ঞাপনটির নির্মান কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা আদনান আল রাজীব।

এক নবাগত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জের ধরে আলোচনায় আসেন রুবেল। পরবর্তীতে বিশ্বকাপে ভালো পারফর্মেন্সের মধ্য দিয়ে দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে জাতীয় দলের পেসারের নাম। এবার দেখা যাক মডেলিংয়ের নেমে গ্লামার দুনিয়ায় রুবেলের পেস বল কতখানি ঝলসে ওঠে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়