News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫২, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশ সফরে আসা হচ্ছে না মকসুদের

বাংলাদেশ সফরে আসা হচ্ছে না মকসুদের

ঢাকা: বাম বাহুতে চোট পাওয়ায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মকসুদ। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল মকসুদের। এজন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই জিম করার সময় কবজিতে ব্যথা পান পাক ব্যাটসম্যান। এরপর শিগগির বিষয়টি জানান পিসিবির প্রধান মেডিকেল অফিসার সোহাইল সালিমকে। তিনি পরীক্ষা-নিরীক্ষার পর মকসুদের চোটের বিষয়টি নিশ্চিত করেন।

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহারিয়ার খানের সঙ্গে আলোচনার পর পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ বাংলাদেশ সফরের জন্য সাদ নাসিমকে বিকল্প খেলোয়াড় হিসেবে অনুমোদন দেন। যিনি টাইগারদের বিপক্ষের আসন্ন সিরিজের টি-টোয়েন্টি দলে আগে থেকেই অর্ন্তভূক্ত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়