News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৬, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:১১, ১৮ জানুয়ারি ২০২০

প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবেন সাকিব

প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবেন সাকিব

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। আর টেস্টে আগের মতোই অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করে।

তবে সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের বেশি সময় ব্যয় করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে ‘নড়াইল এক্সপ্রেস’ এর ওপর। সেজন্য আগামী ১৭ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মাঠে নামতে পারবেন না মাশরাফি।

আসন্ন হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য তিন অধিনায়ক নিয়ে ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে ‘দ্য আনপ্রেডিক্টেবল’রা। এরপর ১৭, ১৯ ও ২২ তারিখ তিনটি ওয়ানডে খেলবে তারা। ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। দুটি টেস্ট হবে ২৮ এপ্রিল ও ৬ মে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়