প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর মান্যবর
ঢাকা: আসন্ন মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হয়েছে ফ্যাশন হাউস মান্যবর।
এক কোটি টাকার বিনিময়ে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মান্যবর। রোববার বাফুফের সাথে চুক্তি সম্পাদন করে এই প্রতিষ্ঠানটি। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও মান্যবরের পক্ষে ভিনটেইজ ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী।
নতুন চুক্তি সম্পাদনের পর মান্যবরকে ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “সবাই এক সঙ্গে কাজ করলে বাংলাদেশের ফুটবলকে সর্বোচ্চ পর্যায়ে না নিয়ে যাওয়ার কোনো কারণ দেখিনা আমি।” প্রসঙ্গত, কেএফসি, আম্বার গ্রুপ, ট্রেজার সিকিউরিটিজ লিমিটেড এবং প্রগতি ইন্স্যুরেন্স আসন্ন প্রিমিয়ার লিগের মৌসুমের ‘অফিসিয়াল পার্টনার’।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








